এশিয়া প্যাসিফিকের মুনাফা বেড়েছে

আপডেট : ১০ জুলাই ২০২১, ২২:০৯

ইত্তেফাক রিপোর্ট

শেয়ারবাজারে তালিকাভুক্ত এশিয়া প্যাসিফিক জেনারেল ইনসিওরেন্সের চলতি বছরের ছয় মাসে (জানুয়ারি-জুন, ২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৩০ শতাংশ বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন, ২১) কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ দশমিক ৯৭ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১ দশমিক ৫১ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা শূন্য দশমিক ৪৬ টাকা বা ৩০ শতাংশ বেড়েছে।

এদিকে বছরের দ্বিতীয় প্রান্তিকে তিন মাসে (এপ্রিল-জুন, ২১) কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে শূন্য দশমিক ৯০ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল শূন্য দশমিক ৬৯ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা শূন্য দশমিক ২১ টাকা বা ৩০ শতাংশ বেড়েছে। ২০২১ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ দশমিক ৭৯ টাকায়।