সোনালী লাইফের নগদ লভ্যাংশ ঘোষণা

আপডেট : ১০ জুলাই ২০২১, ২২:১০

ইত্তেফাক রিপোর্ট

শেয়ারবাজারে তালিকাভুক্ত সোনালী লাইফ ইনসিওরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। ঘোষিত লভ্যাংশের মধ্যে ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ এবং ২০২১ সালের সমাপ্ত তিন মাসের জন্য ২ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ রয়েছে। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ আগস্ট অনুষ্ঠিত হবে। আর ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১ আগস্ট।