ক্যাপশান নিউজ

আপডেট : ১০ জুলাই ২০২১, ২২:১০

 

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের “অর্ধবার্ষিক ব্যাবসায়িক সম্মেলন-২০২১” ভার্চুয়াল প্লাটফরমে সম্প্রতি অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

 

------

দেশের রিটেইল চেইন শপ ‘স্বপ্নের’ নতুন আউটলেটের যাত্রা শুরু হয়েছে সাভার পল্লী বিদুত্ এলাকায়। সম্প্রতি নতুন এ আউটলেটের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইনভেস্টর ওমর ফারুক রাজু, রেজাউল করিম টুটুল, ‘স্বপ্ন’ ফ্র্যাঞ্চাইজির হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ রাজীবুল হাসান

 

-----

 

সম্প্রতি অ্যাকচুয়ারিয়াল শিক্ষাবৃত্তি অর্জনকারী ১০ জন শিক্ষার্থীকে অভিনন্দন এবং স্বাগত জানিয়ে একটি ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে মেটলাইফ বাংলাদেশ। এতে উপস্থিত ছিলেন আইডিআরএ চেয়ারম্যান ড. মোশাররফ হোসেন, মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা, আলা আহমদ, এফসিএ প্রমুখ

 

------

 

সীতাকুণ্ডু (চট্টগ্রাম) সংবাদদাতা :সীতাকুণ্ডু উপজেলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মুরাদপুর এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার সীতাকুণ্ডু শাখার ম্যানেজার মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে ও আমানত আইটি অ্যান্ড টেলিকমের পরিচালক মুহাম্মদ আশেক ইলাহী নিজামীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান জাহেদ হোসেন নিজামী (বাবু)