ডা. মাজেদ আলীর ইন্তেকালে বিএমএর শোক

আপডেট : ১০ জুলাই ২০২১, ২২:১৮

টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিক্যাল অফিসার ডা. মাজেদ আলী (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি গত শুক্রবার করোনা ভাইরাসের সংক্রমণে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি স্ত্রী ও চিকিত্সক কন্যা রেখে গেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। —প্রস বিজ্ঞপ্তি