গতকাল দৈনিক ইত্তেফাকের শেষ পৃষ্ঠায় ‘ইউএনওকে আপা বলায় ব্যবসায়ীকে মারধর করল পুলিশ’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা। প্রতিবাদলিপিতে তিনি বলেন, তাকে আপা না বলায় ব্যবসায়ীকে পুলিশ কর্তৃক পেটানোর বিষয়টি সঠিক নয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় ব্যবসায়ীকে জরিমানা করার পাশাপাশি সরকারি কাজে অসহযোগিতা করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
