ঈশ্বরদী (পাবনা) : সোহেল হাওলাদার নামে এই তরুণ উদ্যোক্তা পাঁচ বছর ধরে দুম্বাসহ উন্নতজাতের ছাগলের খামার পরিচালনা করছেন। প্রতি বছর তার আয় প্রায় ২০ লাখ টাকা। তিনি জানান, কোরবানির ঈদকে সামনে রেখে একটি দুম্বা ২ লাখ ৫০ হাজার টাকা ও আরেকটি ১ লাখ ৮০ হাজার টাকায় বিক্রি করেছেন। ১১০ থেকে ১২০ কেজি ওজনের এই দুম্বার তিনি দাম চেয়েছেন ৩ লাখ টাকা —স্বপন কুমার কুণ্ডু