কেরানীগঞ্জ (ঢাকা) সাংবাদদাতা
পুরান ঢাকার ওয়াইজঘাট এলাকার বুড়িগঙ্গা থেকে গতকাল সকালে নৌপুলিশ মো. জামাল উদ্দিনের ভাসমান লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। নিহত জামাল উদ্দিনের ছেলে মোহাম্মদ হূদয় জানান, তার বাবা বাবুবাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। গত শুক্রবার রাত ৩টার দিকে তিনি সদরঘাট টার্মিনালে গেলে পা পিছলে দুই পন্টুনের মাঝে পড়ে নিখোঁজ থাকেন। গতকাল সকালে ভেসে উঠলে নৌপুলিশ তার লাশ উদ্ধার করে।
সদরঘাট নৌপুলিশের উপ-পরিদর্শক শহিদুল আলম জানান, নিহত জামাল বাবুবাজার পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। সকালে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। সেখানে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
