এডিস নিয়ন্ত্রণে ডিএসসিসির অভিযান
ইত্তেফাক রিপোর্ট
এডিস মশা নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ছয় জন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও করপোরেশনের সম্পত্তি বিভাগের দুই জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত ২১৬টি ভবন ও নির্মাণাধীন স্থাপনা পরিদর্শন করেন। ২০টি ভবন ও নির্মাণাধীন স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় এবং অননুমোদিতভাবে দোকান খোলা রাখা ও যান চলাচলে বাধা সৃষ্টি করায় ২২ মামলায় ৪ লাখ ৯৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
গতকাল শনিবার করপোরেশনের ১, ২, ৩, ৫, ৯ ও ১০ নম্বর অঞ্চলের আনিক ও সম্পত্তি বিভাগের দুই জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নগরীর ধানমন্ডি, জিগাতলা, হাজারীবাগ, শাজাহানপুর, কদমতলা, কে এম দাস লেন, অভয় দাস লেন, মাতুয়াইল ও শ্যামপুর এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
