ইত্তেফাক রিপোর্ট
নারায়ণগঞ্জের রূপগঞ্জের কারখানায় অগ্নিকাণ্ডে প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করে মার্কিন পররাষ্ট্র মুখপাত্র নেড প্রাইস বলেছেন, আমরা আশা করি তদন্তকারীরা অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করবেন। একই সঙ্গে জবাবদিহিতা নিশ্চিত করবেন যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা এড়ানো সম্ভব হয়। গতকাল শনিবার এক টুইট বার্তায় তিনি এ কথা বলেন। একই সঙ্গে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
