ঠাকুরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি তানভীর হাসান তানুকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা প্রেসক্লাব।
ঠাকুরগাঁওয়ে সাংবাদিক তানুর গ্রেফতারের প্রতিবাদে তাৎক্ষণিক প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ঠাকুরগাঁও জেলার সংবাদকর্মীরা।

শনিবার(১১ জুলাই) রাত ১১ টায় ঠাকুরগাঁও প্রেশক্লাবের সামনে এই বিক্ষোভ কর্মসূচীর আয়োজন করা হয়। এসময় সাংবাদিক তানুর নিঃশর্ত মুক্তি চেয়ে প্রতিবাদ জানান জেলার সাংবাদিক নেতা ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা।
ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী নিন্দা জানিয়ে বলেন, একটি সত্য সংবাদ করার পরেই এভাবে মামলা দিয়ে সাংবাদিককে হয়রানী করা মানে দেশর কন্ঠ চেপেঁ ধরা। মামলা হওয়ার সাথে সাথে সাংবাদিক গ্রেফতারের বিষয়টির আমি তীব্র ঘৃনা প্রকাশ করছি। পরবর্তিতে আমরা কঠোর আন্দোলনে যাবো।

গত ৬ ও ৭ই জুলাই দৈনিক ইত্তেফাক, জাগো নিউজ, বাংলাদেশ প্রতিদিন পত্রিকাসহ বিভিন্ন অনলাইনে ‘করোনায় রোগীকে প্রতি বরাদ্ধ ৩০০ টাকা, দেওয়া হয় ৭০ টাকার খাবার’ এই মর্মে একটি নিউজ প্রচার হয়। এই নিউজ প্রচারের পরেই হাসপাতাল কতৃপক্ষ নড়েচরে বসে এবং তারপরেই এই নিউজের বিপক্ষেই হাসপাতালের পরিচালক সদর থানায় আইসিটি মামলা দায়ের করেন।
পরে গত শুক্রবার ৯ই জুলাই দুপুরে ঠাকুরগাঁও সদর থানা সংবাদ প্রকাশের কারণে তিন সাংবাদিককে আসামি করে আইসিটি মামলা করা হয়। মামলা হওয়ার একদিন পরেই শনিবার সন্ধ্যায় তানভীর হাসান তানুকে আটক করে ঠাকুরগাঁও থানা পুলিশ।

এই মামলায় অন্য দুই আসামি সাংবাদিকরা হলেন, ১- রহিম শুভ, নিউজ বাংলা ২৪ ডট কম অনলাইনের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি, ২-আব্দুল লতিফ লিটু, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪ চ্যানেল এর ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম জানান, গত ০৯ তারিখে আমরা হাসপাতালের তত্ত্বাবোধায়কের বরাবর একটি মামলার এজাহার পাই। শনিবার রাতে অভিযুক্ত আসামিকে থনা চত্বরে দেখতে পেলে তাকে আটক করা হয়।
ইত্তেফাক/এনএ
