করোনায় চলতি বছর প্রথম মৃত্যু দেখলো অস্ট্রেলিয়া

আপডেট : ১১ জুলাই ২০২১, ১০:৪০

মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে বেশ সতর্ক অস্ট্রেলিয়া সরকার। যার ফলশ্রুতিতে দেশটিতে সংক্রমণ অনেকটাই কমে আসে। এমনকি চলমান ২০২১ সালে ভাইরাসটিতে আক্রান্ত কোনো রোগীর মৃত্যু দেখেনি তারা। এবার বছরের প্রথম মৃত্যু দেখলো অস্ট্রেলিয়া। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, আজ রবিবার (১১ জুলাই) নিউ সাউথ ওয়েলসে করোনায় একজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। পাশাপাশি চলতি বছরে একদিনে রেকর্ড ৭৭ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

No description available.

তথ্যটি নিশ্চিত করেছেন নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রিমিয়ার গ্লাডিস বেরেজিকলিয়ান। তিনি বলেন, সিডনিতে চলমান কঠোর লকডাউন আরও বাড়ানো হবে। আগামীকাল শনাক্তের সংখ্যা ১০০ এর নিচে থাকলে তা বিস্ময়কর হবে।

এর আগে গতকাল শনিবার দেশটিতে ৫০ জনের করোনা শনাক্ত হয়েছিল। যা চলতি বছরের সর্বোচ্চ ছিল। আজই সেই রেকর্ড ভেঙে গেলো।

ইত্তেফাক/টিএ