জুবায়ের মাহমুদ, শিক্ষার্থী, সপ্তম শ্রেণি
সরকারি আদিতমারী গিরিজা শংকর মডেল
স্কুল এন্ড কলেজ
পদার্থের গঠন
১। পানি কী?
উত্তর:পানি একটি পদার্থ।
২। পদার্থের ভিন্নতার কারণ কী?
উত্তর:এদের গঠন।
৩। লোহা কী দিয়ে গঠিত?
উত্তর:ছোট ছোট লোহার কণা দিয়ে গঠিত ।
৪। লোহাতে কয়টি উপাদান বিদ্যমান?
উত্তর:একটি উপাদান ।
৫। মৌলিক পদার্থ কাকে বলে?
উত্তর:যে সকল পদার্থ একটি মাত্র উপাদান দিয়ে তৈরি তাদেরকে মৌলিক পদার্থ বলে।
৬। লবণ কী কী উপাদান দিয়ে তৈরি?
উত্তর:সোডিয়াম ও ক্লোরিন।
৭। চিনি কী কী উপাদান দিয়ে তৈরি?
উত্তর:কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন।
৮। যৌগিক পদার্থ কাকে বলে?
উত্তর:যেসব পদার্থ একের অধিক ভিন্নধর্মী উপাদান দিয়ে তৈরি তাদেরকে যৌগিক পদার্থ বলে।
