মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা
মিঠাপুকুরে যমুনেশ্বরী নদীতে পানি বৃদ্ধির সঙ্গে শুরু হয়েছে তীব্র ভাঙন। ফলে নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি ও বসতভিটা। চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন ঐ এলাকার মানুষ। উপজেলার তরফসাদী ঢব্বার চরের বাসিন্দা সামছুল ইসলাম বলেন, তরফসাদী বালু মহলে নদীর উত্তর-পশ্চিম দিকে খনন করার কথা ছিল। কিন্তু ইজারাদার মূল নদীর পূর্ব-দক্ষিণ ও উত্তর দিক থেকে বালু উত্তোলন করে। এতে গভীর হয়ে গেছে নদী। এ কারণে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভাঙন দেখা দিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভুঁইয়া বলেন, ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
