অগ্নিকাণ্ডে শ্রমিক মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ১১ জুলাই ২০২১, ২১:২২

জয়পুরহাট প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডে শ্রমিকদের মৃত্যুর প্রতিবাদ জানিয়ে রবিবার জয়পুরহাটে মানববন্ধন করেছে জেলা বাম গণতান্ত্রিক জোট। এ সময় নিখোঁজ শ্রমিকদের সঠিক সংখ্যা প্রকাশসহ সেজান জুস ফ্যাক্টরির মালিকের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। শহরের চিনিকল সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি জেলা সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক এম এ রশিদ, বাসদ জেলা আহ্বায়ক ওয়াজেদ পারভেজ প্রমুখ। বক্তারা বলেন, অবিলম্বে শ্রমিক হত্যার বিচার করতে হবে এবং অগ্নিকাণ্ডে নিহত প্রত্যেক শ্রমিক পরিবারকে সারা জীবনের আয়ের সমান অর্থ ক্ষতিপূরণ দিতে হবে।