বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি

আপডেট : ১১ জুলাই ২০২১, ২১:২৫

স্টাফ রিপোর্টার, রংপুর

ঈদের আগে বকেয়া পাঁচ মাসের বেতন, উত্সব ভাতা, অবসরপ্রাপ্ত শ্রমিকদের গ্রাচুইটি ও পিএফের টাকা পরিশোধের দাবি জানিয়েছেন শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়ন। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে শ্যামপুর চিনিকল আধুনিকায়ন করে পুনরায় আখ মাড়াই চালুর দাবি জানায় সংগঠনটি। রবিবার রংপুরের বদরগঞ্জ উপজেলার শ্যামপুরে চিনিকল চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান ইউনিয়নের নেতারা। পরে দাবি আদায়ে বিক্ষোভ মিছিল করেন চিনিকলের শ্রমিক-কর্মচারীরা। সংবাদ সম্মেলনে শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান লিখিত বক্তব্য পড়েন। এ সময় বক্তব্য রাখেন শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি আক্তারুল বাদশা।