গাইবান্ধায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ১১ জুলাই ২০২১, ২১:২৬

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গর্তের পানিতে ডুবে রবিউল (৩) ও শফিউল (৩) নামের দুই শিশু মারা গেছে। শনিবার সন্ধ্যায় উপজেলার নাকাই ইউনিয়নের ডুমুরগাছা গ্রামে এই ঘটনা ঘটে। রবিউল ও শফিউল সম্পর্কে চাচাতো ভাই। রবিউল ইসলাম ঐ গ্রামের ইয়াছিন মিয়ার ছেলে ও শফিউল ইসলাম আইয়ুব আলীর ছেলে। নাকাই ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মান্নান জানান, শনিবার বিকালে বাড়ির উঠানে খেলতে গিয়ে তারা দুই জন নিখোঁজ হয়। খোঁজাখুঁজির পর সন্ধ্যার দিকে বাড়ির পেছনে একটি গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে শিশু দুটির লাশ ভাসতে দেখা যায়। তখন স্থানীয়রা শিশু দুটির লাশ উদ্ধার করে।