ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা
ঘোড়াঘাটে রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ধানের চাতালে বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। উপজেলার হরিপাড়া হাটের পূর্ব পার্শ্বে কানাগাড়ি মৌজায় আজাদুল ইসলামের চাতালে ধান সিদ্ধ করছিলেন শ্রমিক এলারুস (৪০)। তিনি ধানের বয়লারে জাল দেওয়ার সময় বিকট শব্দে ফেটে বয়লারের ড্রাম ছিটকে যায়। সে সময় এলারুস মারাত্মকভাবে দগ্ধ হন। ঘোড়াঘাট থানার ওসি আজিম উদ্দিন জানান, বয়লার বিস্ফোরণে নিহত শ্রমিকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।
