কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের এক নিখোঁজ যুবকের লাশ ধরলা নদীর ভাটি এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে কুড়িগ্রাম সদরের পাঁচগাছি ইউনিয়নের ভেলাকোপা এলাকার চর থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত যুবক খায়রুল ইসলাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তালুক কালোয়া গ্রামের রাজমিস্ত্রি আব্দুল মালেকের ছেলে। রবিবার দুপুরে স্থানীয়রা পাঁচগাছি ইউনিয়নের ভেলাকোপা এলাকার চরে একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশটি ধরলা সেতু থেকে নদীতে লাফ দিয়ে নিখোঁজ যুবক খায়রুলের বলে শনাক্ত হয়েছে।
