গফরগাঁওয়ে ডোবা থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার

আপডেট : ১১ জুলাই ২০২১, ২১:২৭

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

গফরগাঁওয়ে ডোবার কচুরীপানার নিচ থেকে জামাল উদ্দিন (৫০) নামের ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। রবিবার সকালে উপজেলার শিবগঞ্জ বাজারের বাসস্ট্যান্ড পাশের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি উপজেলার যশরা ইউনিয়নের শিকারীকান্দা গ্রামের মৃত সাহেদ আলীর ছেলে। জামাল উদ্দীন ভ্যান নিয়ে শনিবার দুপুরে খাবার খেয়ে বাড়ি থেকে বের হন। রাতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে। রবিবার সকালে এলাকাবাসী শিবগঞ্জ বাজারের বাসস্ট্যান্ডের পাশের ডোবায় লাশ দেখতে পায়। জামাল উদ্দিনের পরিবারের সদস্যরা জানায়, তিনি বাল্যকাল থেকেই মৃগী রোগে আক্রান্ত ছিলেন। যশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম রিয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।