সুনামগঞ্জে পৌঁছেছে ৩৮ হাজার ৪০০ ডোজ ভ্যাকসিন

আপডেট : ১১ জুলাই ২০২১, ২১:২৭

সুনামগঞ্জ প্রতিনিধি

তৃতীয় ধাপে সুনামগঞ্জে এসে পৌঁছাল ৩৮ হাজার ৪০০ ডোজ করোনা ভাইরাসের ভ্যাকসিন। রবিবার সকাল ৮টায় সুনামগঞ্জের ইপিআই ভবনে ৪৮ কার্টনে ৩৮ হাজার ৪০০ ডোজ সিনোফার্মা ভ্যাকসিন পৌঁছায়। পরে ইপিআই ভবন প্রাঙ্গণে ভ্যাকসিন কো-অর্ডিনেটর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিসার এ টি এম আব্দুল্লাহ চৌধুরীর কাছ থেকে এ ভ্যাকসিন গ্রহণ করেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন। এরপর সেগুলো দ্রুত ইপিআই ভবনের একটি বিশেষায়িত ফ্রিজার কক্ষে সংরক্ষণ করা হয়। সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন বলেন, তৃতীয় বারের মতো সুনামগঞ্জে ৩৮ হাজার ৪০০ ভ্যাকসিন এসে পৌঁছেছে। এগুলো সুনামগঞ্জের ১০টি উপজেলায় দেওয়া হবে।