কোটালীপাড়ায় ৯ ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ১১ জুলাই ২০২১, ২১:২৭

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা

কোটালীপাড়া উপজেলায় লকডাউনে ব্যবসাপ্রতিষ্ঠান খোলার অপরাধে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার উপজেলার ঘাঘর বাজারসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ সরকারি নির্দেশনা না মানার অপরাধে ৯টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ২৪ হাজার ৭০০ টাকা জরিমানা করেন।  ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ বলেন, যেসব ব্যবসায়ী বা প্রতিষ্ঠান সরকারি নির্দেশনা না মেনে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।