মহেশপুর সীমান্তে অনুপ্রবেশকালে এক জন আটক

আপডেট : ১১ জুলাই ২০২১, ২১:২৭

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

মহেশপুরের বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে রবিবার ভোরে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশকালে এক জনকে আটক করেছে ৫৮ বিজিবি। ৫৮ বিজিবির অধীনস্থ বাঘাডাঙ্গা বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাঘাডাঙ্গা মাঠে ইটভাটা থেকে ঐ গ্রামের আকবর আলী মোল্লার ছেলে ইমদাদুল হককে (৩১) আটক করে। এ ব্যাপারে পাসপোর্ট আইনে মামলা হয়েছে। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, আসামিকে আদালতে পাঠানো হয়েছে।