কেরানীগঞ্জে স্বাস্থ্যবিধি উপেক্ষা করায় জরিমানা

আপডেট : ১১ জুলাই ২০২১, ২১:৩০

কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

ঢাকার কেরানীগঞ্জের ঢাকা-মাওয়া লিংক রোডের কদমতলী এলাকায় কঠোর লকডাউন বাস্তবায়ন করতে র্যাব-১০ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। কোম্পানি কমান্ডার আবুল কালাম আজাদ জানান, র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামানের নেতৃত্বে রবিবার দিনভর কদমতলী, জিনজিরা, শুভাঢ্যা, তেঘুরিয়া ও ঢাকা-মাওয়া মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এছাড়া সরকারি নির্দেশনা অমান্য করে মোটরসাইকেল, প্রাইভেট কার ব্যাটারিচালিত রিকশা চলাচল করার অপরাধে একাধিক গাড়িকে জরিমানা ও মামলা দেওয়া হয়েছে। এছাড়া অনেক পথচারী মাস্ক ব্যবহার না করে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে রাস্তায় চলাচল করার অপরাধে জরিমানা করা হয়।