‘সবসময় নিজেকে ভাঙার চেষ্টা করেছি’

আপডেট : ১১ জুলাই ২০২১, ২১:৩২

বিনোদন ডেস্ক

 

বলিউড কুইন কঙ্গনা রানাওয়াত বর্তমানে বেশ কয়েকটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। করোনার প্রভাব একটু কমতেই একের পর এক শুটিংয়ে অংশ নিচ্ছেন তিনি। এবার সেই তালিকায় যুক্ত হলো ‘ধাকাদ’ সিনেমাটি। গতকাল সিনেমাটির শুটিংস্পট থেকে নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে ভক্তদের সঙ্গে সুখবরটি শেয়ার করেন কঙ্গনা। তাতে এই সিনেমাতে নিজের নতুন লুক প্রকাশ করেছেন তিনি। ছবিটি পোস্ট করে ক্যাপশনে কঙ্গনা লেখেন, ‘আমার স্বপ্নের এজেন্ট অগ্নি টিমের সঙ্গে সবচেয়ে দুশ্চরিত্রের রূপায়ণ চলছে।’ সিনেমাটিতে তার নতুন লুক প্রকাশে আসতেই রীতিমতো সাড়া ফেলেছে নেটদুনিয়ায়। তবে প্রশংসার পাশাপাশি একসঙ্গে এতগুলো সিনেমাতে অভিনয় কাজের মানে প্রভাব পড়বে বলেও অনেকে মনে করছেন। এ নিয়ে কঙ্গনা বলেন, ‘দেখুন, একজন অভিনেতা বা অভিনেত্রীকে প্রতিটি চরিত্রেই মিশে যেতে হয়। সেই যোগ্যতা মনে হয় আমার আছে। আমি সবসময় নিজেকে ভাঙার চেষ্টা করেছি। সেগুলো দর্শকরা গ্রহণও করেছেন। আশা করছি এবারো নিরাশ করবো না। আমার কাছে দর্শকরা যে মানের কাজ প্রত্যাশা করেন সেটা রক্ষা করার চেষ্টা সবসময় থাকবে।’

উল্লেখ্য, ‘ধাকাদ’ ছাড়াও বর্তমানে কঙ্গনার হাতে রয়েছে ‘এজেন্ট অগ্নি’, ‘থালাইভি’, ‘মনিকর্ণিকা রিটানর্স’, ‘দ্য লিজেন্ট অব দিদা’, ‘তেজাস’সহ  সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বায়োপিকের কাজ।