সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে কারাদণ্ড এবং গ্রেফতারের পর দক্ষিণ আফ্রিকা জুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে। সমর্থকরা রাস্তাঘাটে আগুন ধরিয়ে দিয়েছে। গাড়ি ভাঙচুর ও দোকানপাটে লুটপাটের ঘটনাও ঘটেছে। এই ঘটনায় জুমার ২৮ সমর্থককে গ্রেফতার করা হয়েছে। খবর আলজাজিরার
শুক্রবার সারা দেশে প্রতিবাদ-বিক্ষোভ হয়। দেশটির অন্যতম প্রধান মহাসড়কটি অবরোধ করে রাখে। বিক্ষোভকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায়। বিক্ষোভের শুরু হয় জুমার জন্মস্থান খাওজুুলু-নাতাল প্রদেশ থেকে। সম্প্রতি জুমাকে ১৫ মাসের কারাদণ্ড দেয় আদালত। এরপর তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। জুমা তার বিরুদ্ধে আনা সব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যেপ্রণোদিত বলে উল্লেখ করেন। দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ আদালতে মামলার রায়ের বিরুদ্ধে জুমা আবেদন করলেও তা নাকচ হয়ে যায়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, ক্ষমতায় থাকাকালে তিনি আদালত অবমাননা করেছেন।
