ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্ধ সেতুর ক্ষতিগ্রস্ত ডেক স্ল?্যাব মেরামত করা হবে। এ জন্য আজ সোমবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত সব ধরনের যানবাহন লাঙ্গলবন্ধ সেতুর একপাশ দিয়ে উভয়মুখী চলাচল করতে পারবে। অন্যদিকে, আজ রাত ১০টা থেকে ১৪ জুলাই দুপুর ১২টা পর্যন্ত লাঙ্গলবন্ধ সেতুর ওপর যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। এ সময় বিকল্প পথে যানবাহন চলাচল করতে পারবে। ১৪ জুলাই দুপুর ১২টার পর থেকে ঐ পথে যান চলাচল স্বাভাবিক হবে। বিকল্প পথ হিসেবে হালকা যানবাহনকে মোগড়াপাড়া-কাইকারটেক ব্রিজ-নবীগঞ্জ-মদনপুর সড়ক এবং ভারী যানবাহনকে কাঁচপুর-ভুলতা-নরসিংদী-ভৈরব ব্রিজ-সরাইল-ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সড়ক ব্যবহার করতে অনুরোধ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। গতকাল মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
