গুলশানে গাড়ির ধাক্কায় আহত এএসআই লিটনের মৃত্যু

আপডেট : ১২ জুলাই ২০২১, ০০:৩৮

রাজধানীর গুলশানের চেকপোস্টে একটি বেপরোয়া গাড়ির ধাক্কায় আহত হন পুলিশের এএসআই লিটন মিয়া। সাত দিন চিকিত্সাধীন থাকার পর গতকাল রবিবার দুপুরে জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালে তিনি মৃত্যুর কাছে হার মেনেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী। তিনি বলেন, ঘাতক চালককে গাড়িসহ গ্রেফতার করা হয়েছে।’

এ ব্যাপারে পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি-গুলশান জোন) নাজমুল হাসান বলেন, ৪ জুলাই রাতে কঠোর বিধিনিষেধ নিশ্চিতে গুলশান-১ নম্বরের শুটিং ক্লাবের বিপরীতে চেকপোস্টে কর্মরত ছিলেন এএসআই লিটন মিয়া। এ সময় একটি গাড়ি চেকপোস্টের দিকে দ্রুতগতিতে আসছিল। তা দেখে গাড়িটিকে থামার সিগন্যাল দেন লিটন। তবে গাড়িচালক গাড়িটি না থামিয়ে  লিটন মিয়াকে ধাক্কা দেন।

ধাক্কা দেওয়ার পর লিটন গাড়ির বোনেটের ওপরই পড়েছিলেন। সে অবস্থাতেই লিটনকে নিয়েই গাড়ি চালিয়ে প্রায় দেড় কিলোমিটার দূরে যায় ঐ চালক। পরে তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ এএসআই লিটনকে উদ্ধার করে হাসপাতালে নেয়।