লেখক, ব্লগার ও সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন পেন ইন্টারন্যাশনালের বাংলাদেশ শাখা ‘পেন বাংলাদেশে’র নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন কথাসাহিত্যিক ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের প্রকাশক কাজী আনিস আহমেদ ও সাধারণ সম্পাদক হয়েছেন কথাসাহিত্যিক মুহাম্মদ মহিউদ্দিন। সহ-সভাপতি পদে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্বজিত্ ঘোষ, ড. আহমেদ রেজা, মালেকা ফেরদৌস, সালমা বানী ও কবি শামীম রেজা নির্বাচিত হয়েছেন। ১০ জুলাই সংগঠনটির বার্ষিক সাধারণ সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২১-২০২৩ মেয়াদের জন্য নতুন এ কমিটি গঠিত হয়েছে। নির্বাচনে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ফেরদৌসী মাহমুদ ও লাভলী তালুকদার, কোষাধ্যক্ষ পদে শাকিরা পারভীন, প্রচার সম্পাদক পদে সাংবাদিক মহসীন হাবিব এবং অফিস সম্পাদক পদে জাহিদ সোহাগ নির্বাচিত হয়েছেন। এছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন— পারভেজ হোসেন, মোহাম্মদ মহসীন, হামীম কাম্রুল হক, আনিস মোহাম্মদ, মাসুদ হাসান ও জাহানারা পারভীন । —প্রেস বিজ্ঞপ্তি
