হাজি আ. রাজ্জাক সেরনিয়াবাত
বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিপিপাশা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলহাজ আ. রাজ্জাক সেরনিয়াবাত (৮৩) আর নেই। হূদেরাগে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শনিবার ভোর রাতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজেউন)। তিনি স্ত্রী, পাঁচ ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। রবিবার বাদ জোহর নিজ বাড়িতে জানাজা শেষে রাষ্ট্রিয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।
খোরশেদ আলম সেকান্দরী
লক্ষ্মীপুরের রামগতি উপজেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ খোরশেদ আলম সেকান্দরী ওরফে খোরশেদ ডিলার (৭২) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। শনিবার সন্ধ্যার পর স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। ঐ দিন দুপুরে রামগতি পৌরসভার চর সেকান্দর এলাকায় নিজ বাড়িতে তিনি মারা যান। তিনি স্ত্রী ও চার মেয়ে রেখে গেছেন। তার বড় মেয়ের জামাতা মধ্য চরসেকান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন মামুন জানান, তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। গত এক সপ্তাহ আগে জ্বর, সর্দি ও কাশি দেখা দেওয়ায় মঙ্গলবার (৬ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয়। পরীক্ষায় তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। তিনি বাড়িতেই চিকিত্সাধীন ছিলেন। শনিবার দুপুরে তিনি মারা যান।
