মাহমুদুুন নবী (পিয়ারা মিয়া)
আজ ১২ জুলাই সোমবার মধুখালী উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান দানবীর ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বিশিষ্ট রাজনীতিবিদ মরহুম মাহমুদুুন নবীর (পিয়ারা মিয়া) ২৫তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে পরিবারের পক্ষ হতে উপজেলার ব্যাসদী গ্রামের বাড়িতে কোরআনখানী ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া মাহমুদুুন নবী উচ্চ বিদ্যালয়, ব্যাসদী নবী সংঘসহ বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
