শোক সংবাদ

আপডেট : ১২ জুলাই ২০২১, ০০:৪৩

মো. তোতা মিয়া শেখ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হান্নান শেখের পিতা মো. তোতা মিয়া শেখ (৯০) গত শনিবার দুপুর ২টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন) । তিনি ছয় ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। শনিবার বাদ মাগরিব উপজেলার দক্ষিণপাড়া গ্রামের নিজ বাড়িতে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মো. তোতা মিয়া শেখের মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

মো. সাহিদুজ্জামান

গফরগাঁও প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মানছুর আহম্মেদের পিতা মো. সাহিদুজ্জামান (৮২) শনিবার বিকাল ৪টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে, চার মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে উপজেলার বিশিষ্ট ব্যক্তিরা গভীর শোক প্রকাশ ও শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

মাহমুদ হোসেন ভোলা  

আলোকিত বাংলাদেশ, দ্যা ডেইলি ইন্ডাস্ট্রি ও দৈনিক উত্তরের দর্পণ পত্রিকার আদমদিঘি উপজেলা প্রতিনিধি সাংবাদিক মাহমুদ হোসেন ভোলা আর নেই (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি ১০ জুলাই সকালে আদমদিঘির বাসায় ব্রেইন স্টোক করলে বগুড়া টিএমএসএস হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিত্সাধীন অবস্থায় রাত সোয়া ৯টায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।