আফগানিস্তান থেকে ৫০ কূটনীতিক ও কর্মীকে দেশে ফিরিয়ে নিল ভারত

আপডেট : ১২ জুলাই ২০২১, ০০:৪৫

আফগানিস্তানে তালেবান যখন একের পর এক নতুন এলাকা দখল করে নিচ্ছে, তখন ভারত কান্দাহারে তাদের দূতাবাস থেকে প্রায় ৫০ জন কূটনীতিক ও কর্মকর্তাকে আপদকালীন ভিত্তিতে উদ্ধার করে এনেছে। ভারত জানিয়েছে, কান্দাহার শহর ও তার আশেপাশে নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতি হওয়াতেই শনিবার রাতে এই পদক্ষেপ নেওয়া হয়। ভারতীয় বিমানবাহিনীর একটি এয়ারক্র্যাফট গিয়ে কান্দাহার থেকে ওই কর্মকর্তাদের তুলে নিয়ে আসে। তবে বিমানটি তার যাত্রাপথে পাকিস্তানি আকাশসীমা এড়িয়ে গিয়েছিল বলেই সরকারি সূত্রে জানা যাচ্ছে। -বিবিসি