প্রধানমন্ত্রীর বাসভবন ছাড়লেন নেতানিয়াহু

আপডেট : ১২ জুলাই ২০২১, ০০:৪৫

প্রধানমন্ত্রীর বাসভবন ছেড়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় শনিবার রাতে তিনি আনুষ্ঠানিকভাবে জেরুজালেমের সরকারি বাসভবন ছাড়েন। ক্ষমতা হারানোর প্রায় এক মাস পর নেতানিয়াহু বাসভবন ছাড়লেন। গতকাল রবিবার এক বিবৃতিতে পরিবারের মুখপাত্র জানান, মধ্যরাতের কিছু পরেই নেতানিয়াহুর পরিবারের সদস্যরা বালফুর স্ট্রিটের বাসভবন ছাড়েন। টানা ১২ বছর ধরে নেতানিয়াহু ক্ষমতায় ছিলেন। অবশেষে তারই সাবেক শিষ্য নাফতালি বেনেটের কাছে হার মেনে বিদায় নেন। -আলজাজিরা