দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের অর্ধবার্ষিক ব্যাবসায়িক সম্মেলন-২০২১ সম্প্রতি ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান এবং বীর মুক্তিযোদ্ধা ডা. এইচ বি এম ইকবাল। ব্যাংকের উপদেষ্টা মুহাম্মদ আলী, ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এম রিয়াজুল করিম (এফসিএমএ) প্রমুখ সম্মেলনে উপস্থিত ছিলেন
০০
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড সম্প্রতি অটোমেটেড চালান সিস্টেম (এসিএস) সেবার উদ্বোধন করেছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল ও মার্কেন্টাইল ব্যাংকের এমডি ও সিইও মো. কামরুল ইসলাম চৌধুরী সম্প্রতি এ সেবার উদ্বোধন করেন। অটোমেটেড চালান সিস্টেমের মাধ্যমে ভ্যাট, ট্যাক্স ও সরকারের যাবতীয় ফি দ্রুত ও সুরক্ষিতভাবে সংগ্রহ করা হবে
০০
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ঢাকা নর্থ জোনের ভার্চুয়াল ব্যবসায় উন্নয়ন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন ব্যাংকের এমডি ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা। বিশেষ অতিথির বক্তব্য দেন এএমডি মো. ওমর ফারুক খান। ডিএমডি তাহের আহমেদ চৌধুরীসহ অন্যরা বক্তব্য রাখেন
