নতুন গ্রাহকদের জন্য ফুডপ্যান্ডায় কার্ড পেমেন্টে ছাড়

আপডেট : ১২ জুলাই ২০২১, ০০:৪৭

 

বিভিন্ন ব্যাংকের কার্ডধারীদের বিস্তৃত পরিসরে ছাড় দেওয়ার মাধ্যমে ক্যাশলেস পেমেন্টকে আরো আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে অনলাইন খাবার ও মুদিপণ্য ডেলিভারি সেবা ফুডপ্যান্ডা বেশ কয়েকটি ব্যাংকের সঙ্গে অংশীদারিত্ব করেছে। এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, প্রাইম ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ডেবিট, ক্রেডিট এবং প্রিপেইড কার্ডধারীরা যারা কিনা ফুডপ্যান্ডার নতুন গ্রাহক, তারা এই ছাড় উপভোগ করতে পারবেন। এখন থেকে, ফুডপ্যান্ডার নতুন গ্রাহকরা প্রথম অর্ডারে ৪০ শতাংশ ছাড় (২০০ টাকা পর্যন্ত) পেতে ‘বিএএনকে২০০’ কোডটি ব্যবহার করতে পারবেন। এই অফারটি পেতে সর্বনিম্ন ৪০০ টাকার অর্ডার করতে হবে। এর জন্য গ্রাহকদের তাদের কার্ডের বিবরণ ফুডপ্যান্ডা অ্যাপে ‘সেভড পেমেন্ট মেথড’-এর তালিকায় যুক্ত করতে হবে। —প্রেস বিজ্ঞপ্তি