আবদুল হাই সরকার সম্প্রতি ঢাকা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭০ সালে স্নাতকোত্তর ডিগ্রি (এমকম) সম্পন্ন করেন। শিক্ষাজীবন শেষে তিনি আন্তর্জাতিক ব্যবসায়-বাণিজ্যে সম্পৃক্ত হয়ে স্বাধীন বাংলাদেশের এক জন স্বনামধন্য শিল্পপতি হিসেবে পরিচিতি লাভ করেন। তার আন্তরিক প্রচেষ্টা এবং প্রগতিশীল নেতৃত্বের ফসল হিসেবে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের অন্যতম বৃহত্ ব্যাবসায়িক কংগ্লোমারেট পূর্বাণী গ্রুপ। তিনি ঢাকা ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। —প্রেস বিজ্ঞপ্তি
