ইনজুরি নিয়ে খেলেছিলেন মেসি

আপডেট : ১২ জুলাই ২০২১, ০০:৪৯

স্পোর্টস রিপোর্টার

কোপার ফাইনালে আর্জেন্টিনার অধিনায়ক মেসি খেলেছেন চোট নিয়ে। এমনকি আনফিট ছিলেন মেসি। এমন একজন ফুটবলার নিয়ে ফাইনাল খেলে চ্যাম্পিয়ন কঠিন হলেও সেটি করে দেখিয়েছেন মেসি। ফাইনাল শেষে দলের কোচ লিওনেল স্কালিনো বলছিলেন মেসি ছিলেন আনফিট। তার খেলার মতো পরিস্থিতি ছিল না। নকআউট ম্যাচে আঘাত পেয়েছিলেন। রক্ত ঝরেছিল। তার পরও সেই ম্যাচ খেলেছেন মেসি। ফাইনালে মেসির ওপর চাপ দিতে চাইছিলেন না কোচ, তার পরও মেসি মনের জোরে খেলেছেন।

মেসিকে ব্রাজিলের ডিফেন্ডাররা নজরবন্দি করে রেখেছিলেন। সব কিছু তেড়েফুড়ে বেরিয়ে গিয়েও ব্রাজিলের গোল মুখে বল নিয়ে হাজির হয়েছিলেন। একটুর জন্য গোল করতে পারেননি মেসি। সেটা নিয়ে আফসোস নেই তার। দল জিতেছে এটাই সবচেয়ে বড় কথা মেসির কাছে।