করোনায় বেকার দিনমজুর এখন জনপ্রিয় ইউটিউবার, আয় লক্ষাধিক!

আপডেট : ১২ জুলাই ২০২১, ১৩:২৮

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে অসংখ্য মানুষ কাজ হারিয়ে বেকার হয়ে পরেছেন। সবচেয়ে বেশি কষ্টে আছেন দিনমজুর লোকেরা। এমন অবস্থায় অনেকেই বিকল্প কাজ ধরেছেন। কেউবা ফলমূল-শাকসবজি বিক্রি করছেন আবার কেউ ছোটখাটো ব্যবসা কিংবা নিজের মেধা কাজে লাগিয়ে সৃজনশীল কোনো কাজে সময় দিচ্ছেন।

ভারতের উড়িষ্যার এক দিনমজুর করোনার শুরুতে কাজ হারিয়ে বেকার হয়ে পড়েন। তখন এক বন্ধুর পরামর্শে স্মার্টফোন কেনেন এবং ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করতে থাকেন। বর্তমানে তার আয় লাখ লাখ টাকা।

No description available.

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পেশায় দিনমজুর আইজ্যাক মুণ্ডা আদিবাসী সম্প্রদায়ের মানুষ। তিনি স্ত্রী এবং ছেলে-মেয়ে নিয়ে উড়িষ্যার সম্বলপুর জেলার বাবুপালিতে বসবাস করেন। করোনার আগে দিনমজুরি করে কোনোরকমে দিন অতিবাহিত করতেন। করোনা আসার পর সবাই যখন কর্মহীন হয়ে পরছেন তখন তিনি ইউটিউবার বনে গিয়ে উপার্জন করছেন লক্ষাধিক টাকা।

জনপ্রিয় এই ইউটিউবার এখন বাড়িতে বসেই লাখপতি। ইউটিউব চ্যানেল খোলার পর মাত্র পাঁচ-ছয় মাসের মধ্যেই আয়ের পরিমাণ পাঁচ লাখ! এর মধ্যে প্রথম ভিডিওটি থেকেই আয় হয়েছে ৩৭ হাজার টাকা।

No description available.

এক বন্ধুর ফোনে ইউটিউব ব্লগিং ভিডিও দেখেন তিনি। যা ভালো লেগে যায় এবং তিন হাজার টাকা ধার করে একটি স্মার্টফোন কিনে বন্ধুর সাহায্যে ইউটিউব চ্যানেল খুলে ফেলেন। নিজের দৈনন্দিন জীবনের কর্মকান্ডগুলোই কন্টেন্ট বানিয়ে আপলোড করছেন।

প্রথম ভিডিওটি ছিল স্ত্রী এবং সন্তানদের সঙ্গে মেঝেতে বসে একসঙ্গে ভাত খাওয়ার দৃশ্য। সেটি তিন মাসের মধ্যে পাঁচ লাখ মানুষ দেখেন এবং এটা থেকেই আয় করেছেন ৩৭ হাজার টাকা। এরপর থেকে নিয়মিত ভিডিও আপলোড করতে থাকেন আইজ্যাক মুণ্ডা।

No description available.

‘আইজ্যাক মুণ্ডা ইটিং’ নামের তার চ্যানেলটিতে বর্তমানে সাবস্ক্রাইবার সংখ্যা সাত লাখ ৫২ হাজার ছুঁয়েছে।

ইত্তেফাক/টিএ