রংপুর বিভাগে আজ সোমবার (১২ জুলাই) সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু হয়েছে। এসময় ১ হাজার ৯৫০ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৮ জেলায় ৬১৩ জন নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
করোনায় মৃতদের মধ্যে রংপুরে ৫ জন, দিনাজপুরে ৬ জন, ঠাকুরগাঁয় ৩ জন, পঞ্চগড়ে ৩ জন এবং কুড়িগ্রাম জেলার ১ জন রয়েছেন। আর সুস্থ হয়েছেন ৪১৯ জন। এ নিয়ে বিভাগে ১ লাখ ৭৬ হাজার ৯৫১ জনের নমুনা পরীক্ষা করে মোট ৩৩ হাজার ৩২৯ জন আক্রান্ত পাওয়া গেছে। এছাড়া ৬৭১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ২৩ হাজার ৯৮৩ জন রোগী সুস্থ হয়েছেন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় এই বিভাগের রংপুরে ১১৬, দিনাজপুরে ১০৮ জন, ঠাকুরগাঁয় ১০১, পঞ্চগড়ে ৭৭, গাইবান্ধায় ৬৯ কুড়িগ্রামে ৬৮, নীলফামারীতে ৪৯ এবং লালমনিরহাট জেলায় ২৫ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১১ জন যাত্রী বাংলাদেশে প্রবেশ করেছে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডাক্তার আবু মোহাম্মদ জাকিরুল ইসলাম জানান, গতকাল পর্যন্ত দিনাজপুর জেলায় ১০ হাজার ৩৫৬ জন আক্রান্ত ও ২২৯ জনের মৃত্যু হয়েছে। রংপুর জেলায় ৭ হাজার ৩১৯ জন আক্রান্ত ও ১৩৪ জনের মৃত্যু হয়েছে। ঠাকুরগাঁও জেলায় ৪ হাজার ৬৮০ জন আক্রান্ত ও ১২০ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ২ হাজার ৭২৫ জন আক্রান্ত ও ৩২ জনের মৃত্যু, নীলফামারী জেলায় ২ হাজার ৪৩২ জন আক্রান্ত ও ৪৫ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ২ হাজার ৩৪০ জন আক্রান্ত ও ৩৫ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ১ হাজার ৮৫৫ জন আক্রান্ত ও ৪৩ জনের মৃত্যু, পঞ্চগড় জেলায় ১ হাজার ৬২২ জন আক্রান্ত এবং ৩৩ জনের মৃত্যু হয়েছে।
ইত্তেফাক/এএএম
