শিবচরে বিনামূল্যে পালস অক্সিমিটার ও অক্সিজেন ব্যাংকের উদ্বোধন

আপডেট : ১২ জুলাই ২০২১, ১৮:২৩

মাদারীপুরের শিবচরে করোনা আক্রান্ত ও সাধারণ জনগনের জন্য বিনা মূল্যে অক্সিজেন ব্যাংক ও পালস অক্সিমিটার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১২ জুলাই) বেলা সাড়ে ১১ টায় শিবচর ডায়াবেটিক সমিতির উদ্যোগে শিবচর পৌরসভার লিটন চৌধুরী স্কায়ার সংলগ্ন সমিতির কার্যালয়ে এ অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করা হয়।

শিবচর ডায়াবেটিক সমিতির প্রধান উপদেষ্টা ও জাতীয় সংসদের চীফ হুইপ নুর-ই-আলম চৌধুরী লিটন এমপির সহযোগিতায় ও তার বোন শিবচর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া চৌধুরী মিতার সার্বিক তত্বাবধানে বিনা মূল্যে করোনা রোগীদের ২৪ ঘন্টা অক্সিজেন সরবরাহের জন্য অক্সিজেন ব্যাংক ও পালস অক্সিমিটার উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শিবচর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা, শিবচর পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, শিবচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, শিবচর পৌর আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন খান তোতা, শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শ্বশাঙ্ক চন্দ্র ঘোষ, মাদারীপুর জেলা পরিষদ সদস্য সাহরিয়ার খান রানা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: খায়রুজ্জামান খান, শিবচর ডায়াবেটিক সমিতির যুগ্ন সম্পাদক আবদুল আলীম মিয়া, শিবচর ডায়াবেটিক সমিতির কোষাধ্যক্ষ পিটার খান, শিবচর ডায়াবেটিক সমিতির সদস্য পাভেল আহমেদ চৌধুরী, সাংবাদিক প্রণব কুমার সাহা অপূর্ব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইফফাত আফরীন, রিজিয়া বেগম মহিলা কলেজের প্রভাষক সোনিয়া ফেরদৌস, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজিব ঢালী, সাধারণ সম্পাদক আসিফ হোসেন মাদবরসহ প্রমুখ।

ইত্তেফাক/এমএএম