করোনা পরিস্থিতিতে সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের মানবিক সহায়তা

আপডেট : ১২ জুলাই ২০২১, ২০:০৫

করোনা পরিস্থিতি মোকাবিলায় লকডাউনের মধ্যে প্রত্যন্ত এলাকার পাহাড়ি-বাঙালি জনসাধারণের মধ্যে মানবিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। 

বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিওন ও ২৪ আর্টিলারি ব্রিগেডের তত্ত্বাবধানে মাটিরাঙ্গা জোনের পক্ষ থেকে সোমবার সকালে রমিজ কেরানিপাড়ায় অবস্থিত ধলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে  দুই শতাধিক পরিবারের মধ্যে মানবিক সহায়তা হিসেবে নিত্যপ্রয়োজনীয় এসব খাদ্য সামগ্রী প্রদান করেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল ওয়ালিদ মোহাম্মদ সাইফুল্লাহ পি বি জি এম,পি এস সি জি। 

No description available.

এ সময় তিনি বলেন, করোনার যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর শুরু থেকে চিকিৎসা, খাদ্য ও বস্ত্র সহায়তা প্রদানের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

খাদ্য সামগ্রী বিতরণকালে মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর কৌশিক জাহানসহ সামরিক পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।