রূপগঞ্জে জালনোট ও অস্ত্রসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় তিন মামলা

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৩৫

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ও রূপগঞ্জ সংবাদদাতা

রূপগঞ্জে জাল টাকা ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র, বিশেষ ক্ষমতা ও পাসপোর্ট আইনে তিনটি মামলা হয়েছে।

গত রবিবার রাতে মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি নুরুল আফসারউদ্দিন চৌধুরী (৪২) ও তার স্ত্রী সাবিনা ইয়াছমিন চৌধুরীকে (৩৮) গ্রেফতার করতে গিয়ে তারাব পৌরসভার বরপা শান্তিনগর এলাকার একটি বাড়ি তল্লাশি করে বিপুল পরিমাণ জাল টাকার নোট, দেশীয় অস্ত্র, মোবাইল সেট, স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল জব্দ করে পুলিশ। এসময় তাদের বাড়ির কেয়ারটেকার সাদ্দাম হোসেনকে (২৫) গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে গতকাল সোমবার সকালে রূপগঞ্জ থানার এসআই মঞ্জুর রহমান বাদি হয়ে অস্ত্র, বিশেষ ক্ষমতা ও পাসপোর্ট আইনে পৃথক ৩টি মামলা দায়ের করেন।