মো. কামরুল হাসান, প্রভাষক
শামছুল হুদা খাঁন কলেজ, ঝিনাইদহ
শব্দের প্রথমে যদি অ থাকে (স্বাধীন কিংবা ব্যঞ্জনে যুক্ত) তারপরে য-ফলা থাকে,
তা হলে আগের অ সাধারণত ও-কারান্ত উচ্চারিত হয়
গত পর্বের পর ...
‘অ’-এর উচ্চারণের নিয়ম
‘অ’-এর উচ্চারণের তিনটি ভাগ রয়েছে ।
১. আদ্য-অ - শব্দের শুরুতে)
২. মধ্য-অ -শব্দের মাঝে)
৩. অন্ত্য-অ (শব্দের শেষে)
আদ্য-অ
সূত্র ৫:শব্দের প্রথমে যদি অ থাকে (স্বাধীন কিংবা ব্যঞ্জনে যুক্ত) তারপরে ঋ বা ঋ-কার থাকে, তাহলে আগের অ সাধারণত ও-কারান্ত উচ্চারিত হয়। যেমন:
কর্তৃপক্ষ মসৃণভাবে সড়ক নির্মাণের ওপর বক্তৃতা করছেন।
শব্দগুলোর উচ্চারণগুলো লক্ষ করি :
বানান উচ্চারণ
কর্তৃপক্ষ কোর্তৃপোকে্খা
মসৃণ মোস্সৃন্
বক্তৃতা বোক্তৃতা
সূত্র ৬:শব্দের প্রথমে যদি অ থাকে (স্বাধীন কিংবা ব্যঞ্জনে যুক্ত) তারপরে ক্ষ থাকে, তাহলে আগের অ সাধারণত ও-কারান্ত উচ্চারিত হয়। যেমন :
দুরুদুরু বক্ষে লক্ষ লক্ষ মানুষ শুদ্ধ উচ্চারণে দক্ষ হতে কক্ষে বসে আছে।
শব্দগুলোর উচ্চারণগুলো লক্ষ করি :
বানান উচ্চারণ
বক্ষ বোকে্খা
লক্ষ লোকে্খা
দক্ষ দোকে্খা
কক্ষ কোকে্খা
সূত্র ৭: শব্দের প্রথমে যদি অ থাকে (স্বাধীন কিংবা ব্যঞ্জনে যুক্ত) তার পরে য-ফলা থাকে, তা হলে আগের অ সাধারণত ও-কারান্ত উচ্চারিত হয়। যেমন :
বন্যা আক্রান্ত হয়েও সদ্য গদ্য-পদ্য শিখে যারা অত্যন্ত সত্য তথ্যসমৃদ্ধ হতে অধ্যাপকের সংস্পর্শে এসে ধন্য হন; কন্যা দায় গ্রস্ত পিতারা কষ্ট সহ্য করেও তাদের সুপাত্র হিসেবে গণ্য করেন।
শব্দগুলোর উচ্চারণগুলো লক্ষ করি:
বানান উচ্চারণ
বন্যা বোন্না
সদ্য শোদেদা
গদ্য গোদেদা
পদ্য পোদেদা
অত্যন্ত ওতেতানেতা
সত্য শোতেতা
তথ্য তোতেথা
অধ্যাপক ওদ্ধাপক্
ধন্য ধোনেনা
কন্যা কোন্না
সহ্য শোজেঝা
গণ্য গোনেনা
