মুহম্মদ আনিসুল হক
১৩ জুলাই ২০২১ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার
আজ ২৯ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ এবং ২ জিলহজ ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-১৯ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয়, তাহলে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা :৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ :চন্দ্র ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা :২ ও ৪। শুভ বার :রবি ও সোমবার। শুভ রত্ন : মুক্তা ও গার্নেট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। সেক্ষেত্রে সাফল্য পেতেও পারেন। পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। সন্তানের প্রতি খেয়াল রাখুন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। পথ চলাচলে সতর্ক থাকুন। অসুস্থ মায়ের যত্ন নিন। আবেগ সংযত রাখুন। বন্ধুদের কারো সহযোগিতা পেতে পারেন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। গলায় কোনো সমস্যা অনুভব করতে পারেন। ঠান্ডা ও ধুলাবালি থেকে সতর্ক থাকুন। ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
মূল্যবোধ বজায় রাখুন। আজ কোনো ব্যাপারে প্রতিশ্রুতি প্রদান করা থেকে বিরত থাকুন। পাওনা টাকা আদায়-প্রচেষ্টা ব্যাহত হতে পারে। অবহেলা না করে চিকিত্সকের পরামর্শ গ্রহণ করুন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
আর্থিক দিক ব্যয়বহুল হতে পারে। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। সাংগঠনিক কাজে সুফল পাবেন। কোনো আশা পূরণ হতে পারে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। বেকারদের কারো কারো কর্মপ্রাপ্তি হতে পারে। সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। মন ভালো থাকবে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
সামাজিক সংকট এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন। ব্যাবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতায় উপকৃত হতে পারেন। ব্যাবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। পারস্পারিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শরীর অসুস্থ হতে পারে। খাওয়াদাওয়ায় সতর্ক থাকতে হবে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ গ্রহণ করুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
বিদ্যার্থীদের পড়াশোনার মন বসাতে পারবেন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভ হতে পারে। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
