এরাবিয়ান খাবসা

আপডেট : ১২ জুলাই ২০২১, ২০:২৫

 

উপকরণ :মুরগি দেড় কেজি (২ অথবা ৪ টুকরো করে কেটে নিন, বেশি মাংসের অংশগুলো ডিপ করে ছুরি দিয়ে কেটে নিন), বাসমতি চাল ৫০০ গ্রাম (ধুয়ে আধা ঘণ্টা ভিজিয়ে রেখে  পানি ঝরিয়ে নিন), তেল ১/২ কাপ, পেঁয়াজ কুঁচি ১/২ কাপ, রসুন কুঁচি ৬ কোয়া, টমেটো  কুচি ৩টি, টমেটো পেস্ট ১/৪ কাপ, মুরগির স্টক ২ কাপ, কিসমিস ১/৪ কাপ, গরম মসলা  ১/২ চা চামচ, সিরকা ১/২ চামচ, এলাচি গুঁড়া ১/৪ চামচ, দারুচিনি গুঁড়া ১/২ চামচ, জিরা গুঁড়া ১/২ চামচ, ধনিয়া গুঁড়া ১/২ চামচ, পাপরিকা পাউডার ১ চামচ, লবঙ্গ ২টি, সরিষা বাটা ১ চা চামচ, জায়ফল গুঁড়া ১ চিমটি, কালো গোল মরিচের গুঁড়া ১ টেবিল চামচ, লবণ স্বাদ অনুযায়ী। বাটার দুই টেবিল চামচ। কমলা লেবুর খোসা ১ টেবিল চামচ (গ্রেড করা)

প্রণালি :মসলার সব উপকরণ একটি বাটিতে সামান্য পানিতে মিশিয়ে নিন। একটি ননস্টিক পাতিল চুলায় বসান এবং এতে তেল দিন। তেল গরম হলে এতে পেঁয়াজ এবং রসুন কুঁচি দিন। হালকা বাদামি রং ধরলে এতে মুরগির টুকরোগুলো দিয়ে ভাজতে থাকুন হালকা বাদামি রং হওয়া পর্যন্ত। এরপর দিয়ে দিন টমেটো পেস্ট। এই মিশ্রণে এবার মসলার মিশ্রণটি ঢেলে দিন এবং সঙ্গে দিন টমেটো কিউব ও সিরকা।

মুরগি সিদ্ধ হয়ে গেলে সস থেকে তুলে নিন এবং ফ্রাইপ্যানে বাটার নিয়ে এর মধ্যে বাদাম এবং কিসমিস দিয়ে বাদামি রং হওয়া পর্যন্ত ভাজুন। চিকেনগুলো হাই হিটে তান্দুরি চিকেনের মতো করে ভেজে নিন।

এবার গ্রেভি সসের মধ্যে বিরিয়ানির চালটা দিয়ে দিন; সঙ্গে লবণ ও গরম পানি দিন। চাল সিদ্ধ করার জন্য চুলার আঁচটা লো-তে রেখে দমে রাখুন। রাইসটা হয়ে এলে এর মধ্যে মুরগিগুলো বসিয়ে দিন এবং উপরে গরম মসলা গুঁড়া, কিসমিস দিয়ে নামিয়ে নিন। গরম গরম পরিবশেন করুন ভিন্নস্বাদের এরাবিয়ান কাবসা বা খাবসা।