উপকরণ :গরুর মাংস ৫০০ গ্রাম, আলু ডুমো করে কাটা ১৫০ গ্রাম, গাজর ডুমো করে কাটা ১০০ গ্রাম, টমেটো সস ১/৪ কাপ, তেজপাতা ২টি। রসুন কুঁচি ২ টেবিল চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, অরিগানো ১ চা চামচ, ময়দা ২ টেবিল চামচ, তেল ১/৪ কাপ, পানি ২৫০ গ্রাম।
প্রণালি :মাংসের সঙ্গে জিরা গুঁড়া, অরিগানো ও ময়দা এক সাথে ভালোভাবে মিশিয়ে তেলে ভালোভাবে ভেজে উঠিয়ে রাখুন। এবার একই প্যানে রসুন কুঁচি এবং টমেটো সস দিয়ে সামান্য পানি দিন। এবার এতে ভেজে রাখা মাংস দিন। গাজর এবং আলু দিয়ে দিন। মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। তারপর ডিশে সাজিয়ে পরিবেশন করুন।
