মাইক্রোসফট পিডিএফ ম্যানেজার ডাউনলোড করতে

আপডেট : ১২ জুলাই ২০২১, ২০:৫৫

সীমিত সময়ের জন্য ফ্রি-তে ডাউনলোড করা যাচ্ছে মাইক্রোসফট পিডিএফ ম্যানেজার।  পিডিএফ ম্যানেজার-কে মাইক্রোসফট  স্টোর ‘এসেনশিয়াল অ্যাপ’ হিসেবে নির্বাচিত করেছে।

সুতরাং, এই গুরুত্বপূর্ণ অ্যাপটিকে বিনামূল্যে হাতের মুঠোয় পাওয়ার এরকম সুবর্ণ সুযোগ একেবারেই ছেড়ে দেওয়া যায় না। তাই কীভাবে মাইক্রোসফ্ট পিডিএফ ম্যানেজার ডাউনলোড করবেন এবং এটি ঠিক কী কারণে গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলি একটু বিস্তারিতভাবে জেনে  নেওয়া যাক।

কীভাবে বিনামূল্যে মাইক্রোসফট পিডিএফ ম্যানেজার ডাউনলোড করবেন

১. প্রথমত, আপনার মাইক্রোসফট অ্যাকাউন্টে সাইন ইন করুন। ২. তারপর স্টার্ট মেন্যু থেকে মাইক্রোসফট স্টোর ওপেন করুন। ৩. Search বাটনে ক্লিক করে পিডিএফ ম্যানেজার টাইপ করুন। ৪. এরপর সাজেশন লিস্টে ‘পিডিএফ ম্যানেজার- Merge, Split, Trim’ নামে একটি অ্যাপ উপস্থিত হবে।

৫. নীল রঙের get বাটনে ক্লিক করুন এবং অ্যাপটি ইনস্টল হওয়ার জন্য অপেক্ষা করুন। একবার ইনস্টল হয়ে গেলে, কন্টিনিউ করার জন্য Launch-এ ক্লিক করুন।

মাইক্রোসফট পিডিএফ ম্যানেজার দিয়ে আপনি কী করতে পারেন

মাইক্রোসফ্ট পিডিএফ ম্যানেজার এর সাহায্যে ইউজাররা পিডিএফগুলিকে মার্জ, সি্প্লট, এক্সট্র্যাক্ট এবং কম্বাইন করতে পারেন। সংস্থার মতে, এটি পিডিএফ ফাইলগুলিকে মার্জ এবং এডিট করার জন্য একটি সহজ-ব্যবহার্য অ্যাপ। এছাড়া, একাধিক পিডিএফ ডকুমেন্ট একযোগে এডিট ও কম্বাইন করার পাশাপাশি পিডিএফ পেজগুলিকে রিঅর্ডার, ডিলিট বা রোটেট করা যেতে পারে।

ব্যবহারকারীরা তাদের পিডিএফ ফাইল থেকে পাসওয়ার্ড অ্যাড এবং রিমুভ করতে পারেন। এর সাথে ইউজাররা এডিটেড পিডিএফগুলি ডুপ্লিকেট, শেয়ার এবং প্রিন্ট করার সুযোগ পাবেন। এছাড়াও ফুল-স্ক্রিন পিডিএফ রিডার রয়েছে। নতুন ভার্সনে আপনি পিডিএফগুলিকে একসাথে মার্জ করতে পারেন ও এক ক্লিকে সেগুলি রিঅর্ডার করতে পারেন।