বিনোদন ডেস্ক
ধীরে ধীরে আবারো সরব হচ্ছে বলিউড। সরকারি বিধি-নিষেধ শিথিল দীর্ঘদিন শুটিং থেকে দূরে থাকা তারকা-কলাকুশলীরা শুটিংসেটে ফিরছেন। এ নিয়ে নানা মাধ্যমে নিজেদের অনুভূতি ভক্তদের সঙ্গে শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যাচ্ছে তাদের। পাশাপাশি ইন্ডাস্ট্রির দায়িত্ব প্রাপ্ত কর্তা ব্যক্তিদেরও তারকাদের করোনা ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করায় ধন্যবাদ জানাচ্ছেন। তবে শঙ্কা কিছুটা থাকলেও এরইমধ্যে স্বাস্থ্যবিধি মেনে শুটিং শুরু করেছেন অনেকেই। সেই তালিকায় রয়েছে অভিনেত্রী ভূমি পেডনেকারের নাম। যিনি ক’দিন আগেই শাহরুখ খানের সঙ্গে ‘রক্ষা বন্ধন’ শিরোনামের একটি সিনেমায় খবরে শিরোনামে আসেন। শুটিংয়ে ফিরে উচ্ছ্বসিত ভূমি বলেন, ‘দীর্ঘদিন পর বলিউড আবারো আগের রূপে ফিরছে। বন্দি জীবন থেকে মুক্তি পাচ্ছি মনে হচ্ছে। সরকার ও কর্তা ব্যক্তিদের এমন সিদ্ধান্ত চলচ্চিত্র শিল্পকে আবারো স্বাভাবিক অবস্থায় ফিরে আনবে। এছাড়া অনেকেই কাজের অভাবে মানবেতর দিন যাপন করছিলেন। তারা আবার কাজে ফিরতে পারছে, এটা খুবই আনন্দের বিষয়।’ বরবারই স্পস্টভাষী ভূমি পরিবেশ দূষণ ও মানুষের সচেতনতায় কাজ করছেন। পরিবেশের ভারসাম্য রক্ষা করে চলতে না পারলে প্রকৃতিক দুর্যোগ বারবার আঘাত হানবে বলেও মনে করেন তিনি। এ নিয়ে তিনি বলেন, ‘পরিবেশ রক্ষায় আমাদের সচেতনতার বিকল্প নেই। আমি আগের মতোই পরিবেশ রক্ষায় আমার সমাজ ও দেশের জন্য কাজ করে যাবো।’
উল্লেখ্য, বর্তমানে ‘রক্ষা বন্ধন’, ‘বাধাই দো’ ও মিস্টার লি’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন ভূমি।
