সৈয়দপুরে বৃষ্টির অভাবে আমন চাষ বিঘ্নিত

আপডেট : ১২ জুলাই ২০২১, ২১:৪৪

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

আষাঢ় মাসের শুরুতে সামান্য বৃষ্টিপাত হলেও পরে আর তেমন বৃষ্টি হয়নি। প্রচণ্ড রোদ আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে মাঝেমধ্যে। এই বৃষ্টিপাত কৃষকের কাজে আসছে না। কামারপুকুর ইউনিয়নের কোরানীপাড়ার কৃষক মতিয়ার রহমান বলেন, নিচু জমিগুলোতে আমনের চারা রোপণের পর উঁচু জমিতে বৃষ্টির অভাবে চারা লাগানো সম্ভব হচ্ছে না। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহিনা বেগম জানান, বৃষ্টির অভাবে শ্যালো মেশিনে সেচ দিয়ে কৃষকরা চারা রোপণের কাজ করছেন। তিনি বলেন, সময় আছে তাই সমস্যা হবে না। কৃষকদের দোগাছি তৈরি করে রাখার জন্য বলা হয়েছে।