সুপারি বাগানে বস্তায় আদা চাষ!

আপডেট : ১২ জুলাই ২০২১, ২১:৪৫

ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা

ফুলবাড়ীতে সুপারির বাগানে বস্তায় আদা চাষ শুরু করেছেন কৃষক অলিউর রহমান নয়ন। উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্বফুলমতি গ্রামের কৃষক অলিউর রহমান জানান, প্রায় ১০ শতাংশ আয়তনের সুপারি বাগানের ভেতর বস্তায় আদা চাষ করতে সব মিলিয়ে তার খরচ হয়েছে মাত্র ৮ হাজার টাকা। রোগ-বালাই এবং আবহাওয়া ঠিক থাকলে দ্বিগুণ ফলনসহ লাভবান হওয়ার আশা করছেন। উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রশিদ জানান, শুধু সুপারির বাগানে নয়, বাড়ির ছাদে ও পরিত্যক্ত চাতালেও বস্তায় আদা চাষ করা সম্ভব। তাই কৃষকদের বস্তায় আদা চাষ করতে উদ্বুদ্ধ করা হচ্ছে।